বিশেষ্য ও বিশেষণ
পরের অধ্যায়ে আমরা হিরাগানা, কাতাকানা ও কাঞ্জি ব্যবহার করে একটি সহজ আত্মপরিচয় তৈরি করব। এই প্রক্রিয়ায় আমরা 「です」 ব্যবহার করব। এই অধ্যায়ে আমরা শিখব কীভাবে বিশেষ্য ও বিশেষণ ব্যবহার করতে হয় ।
কথা বলার ধরন
যেমন ইংরেজিতে “to be ” নামে একটি ক্রিয়া আছে, যা কোনো কিছু আছে বা কোনো কিছু কেমন তা
বর্ণনা করতে ব্যবহৃত হয়। জাপানি ভাষায় একটি পূর্ণ বাক্য বানাতে ক্রিয়া বা কর্তা কোনোটিই বাধ্যতামূলক নয়। উদাহরণ হিসেবে বন্ধুদের মধ্যে একটি অনানুষ্ঠানিক কথোপকথন দেখুন
এ: 元 気?
এ: ভালো আছ?
বি: 元 気।
বি: (আমি) ভালো আছি
কথা বলার ভদ্র ধরন
তাহলে উপরের বাক্যের সাথে পার্থক্য কী?
বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রে ভদ্র রূপের জন্য বাক্যের শেষে 「です」 যোগ করতে হয় । আর 「です」-এর পরে 「か」 যোগ করে ভদ্র রূপে প্রশ্ন করা যায় । 「か」 আসলে একটি প্রশ্নবোধক চিহ্নের মতো । নিচে ভদ্র রূপে একটি সহজ শুভেচ্ছা বিনিময়ের উদাহরণ দেওয়া হলো ।
এ: 元 気 ですか?
এ: আপনি কেমন আছেন?
বি: 元 気です।
বি: আমি ভালো আছি
おはよう – সুপ্রভাত (অনানুষ্ঠানিক)
おはようございます – সুপ্রভাত (ভদ্র)
পার্টিকেল
পার্টিকেল হলো এক বা একাধিক হিরাগানা অক্ষরের শব্দ, যা জাপানি শব্দের সাথে যুক্ত হয়ে তার ব্যাকরণগত অর্থ প্রকাশ করে । পার্টিকেল সঠিকভাবে ব্যবহার করতে শেখা খুবই জরুরি, কারণ ভুলভাবে ব্যবহার করলে বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে । যেমন ইংরেজির দুটি বাক্য “Eat fish.” এবং “The fish eats.” এর অর্থ একেবারেই আলাদা ।
「は」পার্টিকেল
হিরাগানার 「は」 বাক্যে বিষয় (topic) চিহ্নিত করতে ব্যবহার করা হয় ।
বাক্যে এটি : "-এর কথা বললে", "তো", "হলো"….. ধরনের অর্থ দেয় ।
note
বিষয় পার্টিকেল হিসেবে 「は」 লেখা হলেও এর উচ্চারণ হয় 「わ」
উদাহরণ
これ – এটা
何 【なに / なん】 – কী
それ – ওটা / সেটা
ペン – কলম
今 【いま】 – এখন
ちょっと – একটু (অনানুষ্ঠানিক)
忙しい 【いそ が · しい】 – ব্যস্ত
映 画 【えい · が】 – সিনেমা
好き 【す · き】 – পছন্দের
これ は, 何 (なん) ですか?
(এটা) কী ?
それ は, ペン です।
ওটা একটা কলম ।
今 は, 忙しい?
এখন কি ব্যস্ত ?
今 は, ちょっと 忙しい।
এখন একটু ব্যস্ত আছি।
映画 は, 好き です か?
সিনেমা কি আপনার পছন্দ ?
এই পার্টিকেলটি দুপুর ও সন্ধ্যার শুভেচ্ছাতেও ব্যবহার হয়।
こんにちは – নমস্কার / শুভ দিন (উচ্চারণ 「কোন্নিচিওয়া 」)
こんばんは – শুভ সন্ধ্যা (উচ্চারণ 「কোম্বানওয়া 」)
「も」পার্টিকেল
এই 「も」 পার্টিকেল 「は」 বিষয় পার্টিকেলের জায়গায় ব্যবহার করা হয়, তবে এর অর্থ হয় "সাথে" বা "-ও"।
今日 【きょう】 – আজ
明日 【あした】 – আগামীকাল
あさって -পরশু
うん – হ্যাঁ (অনানুষ্ঠানিক)
本 当 【ほんとう】 – সত্য; বাস্তবতা
リー: 今日 は 忙しい?
スミス: うん, 忙しい।
リー: 明日 は?
スミス: 明日 も 忙しい।
リー: あさって は?
スミス: あさって も।
リー: 本 当?
লি: আজ কি ব্যস্ত ?
স্মিথ: হ্যাঁ, ব্যস্ত।
লি: আর আগামীকাল ?
স্মিথ: আগামীকালও ব্যস্ত।
লি: আর পরশু?
স্মিথ: পরশুও।
লি: সত্যি?
「の」পার্টিকেল
হিরাগানার 「の」 "-এর" (সম্বন্ধ) অর্থ দেয় ।
せんせいの:স্যারের
あなたの:আপনার
わたしの:আমার
বাক্য শেষের পার্টিকেল
「よ」 ও 「ね」
「よ」 ও 「ね」 হলো সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি পার্টিকেল ।
বক্তা যখন শ্রোতার সম্মতি বা নিশ্চয়তা চান, তখন 「ね」 ব্যবহার করা হয়।
বক্তা যখন কোনো বিষয় জোর দিয়ে জানাতে চান বা শ্রোতাকে নতুন তথ্য দিতে চান, তখন 「よ」 ব্যবহার করা হয়।
দুটো একসাথে 「よ ね」 হিসেবেও ব্যবহার করা যায়।
今日 は, 暑い です ね।
আজ বেশ গরম, তাই না ?
明日 は, 忙しい です よ।
কাল কিন্তু আমি ব্যস্ত থাকব ।
ラーメン は, おいしい です よ ね!
রামেন তো মজার, তাই না!